1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : banglarkhoborprotidin :
খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে - banglarkhoborprotidin
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১২:৪৫|
শিরোনামঃ
জাতীয় বীর আ স ম আব্দুর রবের কাছ থেকে ঢাকা-৫ আসনে জেএসডি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন মোহাম্মদ নূরে আলম মিয়াজী চাঁদপুর-২ আসনে জেএসডি’র প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির খুলনায় চলছে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ রেহানার ৭ বছর, হাসিনার ৫ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড দেশে ফেরা নিজের একক সিদ্ধান্ত নয়, জানিয়েছেন তারেক রহমান ৭ দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই: ডা. শফিকুর রহমান সাংবাদিক নেতার বিরুদ্ধে ভিন্ন কৌশলে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন ইসলামবিদ্বেষী অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে জনসাধারণের বিজ্ঞপ্তি গত ২৪ ঘন্টায় আরও ৭৩৫ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত ৩

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 583 Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে।

সোমবার রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন। তিনি বিষয়টি দেখাশোনা করছেন।

তিনি বলেন, কিছু সস্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।

পাহাড়ে আটকে পড়া পর্যটকদের কীভাবে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                           Themes Created by BDITWork