1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : banglarkhoborprotidin :
টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার - banglarkhoborprotidin
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:২৩|
শিরোনামঃ
জাতীয় বীর আ স ম আব্দুর রবের কাছ থেকে ঢাকা-৫ আসনে জেএসডি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন মোহাম্মদ নূরে আলম মিয়াজী চাঁদপুর-২ আসনে জেএসডি’র প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির খুলনায় চলছে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ রেহানার ৭ বছর, হাসিনার ৫ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড দেশে ফেরা নিজের একক সিদ্ধান্ত নয়, জানিয়েছেন তারেক রহমান ৭ দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই: ডা. শফিকুর রহমান সাংবাদিক নেতার বিরুদ্ধে ভিন্ন কৌশলে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন ইসলামবিদ্বেষী অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে জনসাধারণের বিজ্ঞপ্তি গত ২৪ ঘন্টায় আরও ৭৩৫ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত ৩

টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 677 Time View
টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার
টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১১ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এপিবিএন জানায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতের দিকে ক্যাম্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এই অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তলোয়ার, কাঠের বাটযুক্ত রামদা ও চাকু, একটি স্কয়ারবার অস্ত্র এবং একটি লোহার ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আব্দু রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাসিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এপিবিএনের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা প্রায় ৪০-৪৫ জন সহযোগীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযানের সময় অন্যান্য ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তবে দ্রুত ফোর্স পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে—অস্ত্র আইন ১৮৭৮ ও দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায়।

বর্তমানে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অজ্ঞাত অন্যান্য ডাকাতদের ধরতে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে এপিবিএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                           Themes Created by BDITWork