
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে চার্জার গাড়ির ব্যাটারির লোভে রাকিব (১৫) নামে এক কিশোরকে হ-ত্যা করেছে তারই বন্ধুরা। নিখোঁজের পর বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাকিব সদর উপজেলার হরিনারায়ণপুর আদর্শপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।