1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : banglarkhoborprotidin :
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক - banglarkhoborprotidin
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৫৬|
শিরোনামঃ
জাতীয় বীর আ স ম আব্দুর রবের কাছ থেকে ঢাকা-৫ আসনে জেএসডি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন মোহাম্মদ নূরে আলম মিয়াজী চাঁদপুর-২ আসনে জেএসডি’র প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির খুলনায় চলছে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ রেহানার ৭ বছর, হাসিনার ৫ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড দেশে ফেরা নিজের একক সিদ্ধান্ত নয়, জানিয়েছেন তারেক রহমান ৭ দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই: ডা. শফিকুর রহমান সাংবাদিক নেতার বিরুদ্ধে ভিন্ন কৌশলে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন ইসলামবিদ্বেষী অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে জনসাধারণের বিজ্ঞপ্তি গত ২৪ ঘন্টায় আরও ৭৩৫ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত ৩

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 252 Time View

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করে বিজিবির একটি টহল দল।

 

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৭৪/১ এর বিপরীতে প্রায় ৩০০-৪০০ গজ ভারতীয় অভ্যন্তরে গরুর ঘাস কাটতে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি। পরে ঘাস কেটে ফেরার পথে ডাঙ্গীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি।

 

আটককৃতরা হলেন- জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. ইলিয়াস আলী (৭২), মৃত ছইব আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৩২)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

 

৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, আটককৃতরা সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় তার কাটার কাছে চলে গিয়েছিল। তবে তারা ঘাস কাটার উদ্দেশ্যে নাকি অন্যকোনো কারণে গিয়েছিল তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এভাবে অনেকে ঘাস কাটার ছলে বস্তার ভিতরে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                           Themes Created by BDITWork